উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জে বুথ ভিত্তিক কর্মীসভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ প্রায় শতাধিক মানুষের যোগদান তৃণমূলে

যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে ততই রাজনৈতক দল গুলি তাদের বুথ ভিত্তিক কর্মীসভার আয়োজন করছে। কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। শাসক দল থেকে শুরু করে বিরোধীরা সকলের প্রস্তুতি চলছে জোরকদমে। সেই মতে তৃনমূল কংগ্রেসের ডাকে সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধিন জয়দেবপুরে একটি কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশকিছু পরিবার তৃনমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা। এই পালা বদলের ফলে জয়দেবপুর বুথে তৃনমূল অনেকটাই শক্তিশালি হল বলে মনে করছে তৃনমূল নেতৃত্ব।

        ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা জানান,পঞ্চায়েত নির্বাচনককে মাথায় রেখে তৃনমূল বুথ ভিত্তিক কর্মীসভা করা হচ্ছে। যাতে পঞ্চায়েত নির্বাচনের পর একটি আসন বিরোধীদের দখলে না থাকে। কারন এক মাত্র তৃনমূল কংগ্রেস পাড়বে গ্রামগঞ্জের উন্নয়ন করতে। সেই উন্নয়নের স্বার্থে সোমবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৫০ টি পরিবার তৃনমূল কংগ্রেসে যোগদান করলো বলে তিনি জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/g6UlMbG0_Kg